আলিবাবার আয় বেড়েছে
বর্তমানে চীনের অর্থনীতিতে মন্থরতা বিরাজ করছে। তা সত্ত্বেও ই-কমার্স জায়ান্ট আলিবাবা গত প্রান্তিকে ১৪ শতাংশ বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
আলিবাবা চীনের ডিজিটাল অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক এবং অনলাইন শপিংয়ের সবচেয়ে বড় প্লাটফর্ম। হাংঝোভিত্তিক গ্রুপের কর্মক্ষমতা তাই অভ্যন্তরীণ চাহিদার পরিমাপক হিসেবে বিবেচিত হয়।
২০২১ সালের পর প্রথমবারের মতো চীন মূল্যসংকোচন দেখছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির মন্দাবস্থার বহিঃপ্রকাশ। বছরের প্রথমার্ধে আলিবাবা ২৩ হাজার ৪১০ কোটি ইউয়ানের পণ্য বিক্রি করেছে, যা বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে বেশি। আলিবাবার নিট মুনাফা ৫১ শতাংশ বেড়ে এপ্রিল-জুন প্রান্তিকে ৩ হাজার ৪৩০ কোটি ইউয়ানে পৌঁছেছে।
ডিবিটেক/বিএমটি







